প্রকাশিত: Thu, Jan 12, 2023 1:20 AM
আপডেট: Mon, Oct 26, 2026 10:17 PM

আধুনিক ভারতের স্র্রষ্টা স্বামী বিবেকানন্দের জন্মদিন, তিনি ছিলেন ভারতে হিন্দু পুনর্জাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব

মারুফ হাসান: [১] স্বামী বিবেকানন্দ ছিলেন- একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তাঁর পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। অনেকে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দুধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব বিবেকানন্দকে দিয়ে থাকেন। ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাঁর সবচেয়ে বিখ্যাত বক্তৃতা  হলো- ‘আমেরিকার ভাই ও